কোন অ্যাপ ছাড়া ফাইল ট্রান্সফার করার সহজ পদ্ধতি এবং এটার গুরুত্ব
আসলামু আলাইকুম বন্ধুরা । আমরা সাধারণত এক ফোন থেকে অন্য ফোনে ফাইল পাঠানোর জন্য শেয়ারইট {shareit} কিংবা এই ধরনের বিভিন্ন অ্যাপ ব্যবহার করে থাকি। কিন্তু অনেক সময় অ্যাপটি ফোনে থাকে না অথবা বড় অ্যাপ ফোনে ইন্সটল করতে ইচ্ছা করে না/ আপনি কি জানেন, কোন অতিরিক্ত অ্যাপ ছারাই খুব তারাতারি ও কম পরিশ্রমে ফাইল ট্রান্সফার করা সম্ভব? আজকের ব্লগে আমি আপনাদের এমনই কিছু কার্যকর উপায় শেখাব। ১। গুগল নিয়ারবাই শেয়ার (Nearby Share/Quick Share): বর্তমানে প্রায় সব ফোনেই অ্যান্ড্রয়েড ফোনেই এই সুবিধাটি বিল্ট-ইন থাকে। এটি অ্যাপলের এয়ারড্রপের মতোই কাজ করে। নিয়মঃ ফনের সেটিংসে গিয়ে Connected Devices এ যাবেন তারপর "Nearby Share" অপশনটি চালু করুণ। এরপর যে ফাইল বা ডোকুমেন্ট পাঠাবেন সেটির উপর ক্লিক করে Share বাঁটনে ক্লিক করুণ এবং Nearby Share সিলেক্ট করুন। প্রাপকের ফোনেও একই অপশন অন থাকতে হবে। ২. ওয়েবসাইটের মাধ্যমে ফাইল ট্রান্সফার (Snapdrop / Sharedrop): এটি সবচেয়ে সহজ উপায়। এর জন্য কোনো সফটওয়্যার লাগবে না, শুধু ইন্টারনেট কানেকশন থাকলেই হবে। নিয়ম: দুই ফোনেই ব্রাউজার (যেমন: ক্রোম) ওপেন করুন। snapdr...