ফেচবুকের পাসওয়ার্ড চেঞ্জ করার পদ্ধতি এবং সতর্কতা

 




আসসালামু আলাইকুম বন্ধুরা!

আপনারা যারা নিয়মিত ফেসবুক ব্যবহার করেন, তাদের অনেকেরই হয়তো এমন অভিজ্ঞতা হয়েছে যে, নোটিফিকেশন আসছে—কেউ আপনার আইডি লগইন করার চেষ্টা করছে অথবা অন্য কোনো ডিভাইসে আপনার আইডি লগইন করা আছে। এমন পরিস্থিতিতে অনেকেই ঘাবড়ে যান এবং আইডি হারানো নিয়ে দুশ্চিন্তায় পড়েন। আপনি ঠিকই ভাবছেন, এই পরিস্থিতিতে আপনার ফেসবুকের পাসওয়ার্ড দ্রুত পরিবর্তন করা জরুরি। আজকের ব্লগে আমরা ধাপে ধাপে আলোচনা করব কিভাবে আপনি খুব সহজে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন।

ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তনের নিয়ম:                                                                                        নিচের ধাপগুলো অনুসরণ করে আপনি সহজেই আপনার পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন: 

১. ফেসবুক অ্যাপের Settings & Privacy অপশনে যান। 

২. সেখান থেকে Settings-এ ক্লিক করুন। 

৩. এরপর Account Center-এ প্রবেশ করুন। 

৪. এবার Password and Security অপশনটি খুঁজে বের করুন। 

৫. এখন Change Password-এ ক্লিক করুন। 

৬. আপনার বর্তমান পাসওয়ার্ডটি (Current Password) দিন। 

৭. এরপর নতুন একটি শক্তিশালী পাসওয়ার্ড (New Password) সেট করে সেভ করুন।

এই নিয়ম অনুসরণ করে তোমরা ফেচবুকের পাসওয়ার্ড খুব সহজেই পরিবর্তন করতে পারবে । পাসওয়ার্ড পরিবর্তন করে বসে থাকলে হবে না , তোমাদের ফেচবুক আইডি আবার হ্যাক হতে পারে। সেটা এড়ানোর জন্য টুস্টেপ ভেরিফিকেসন চালু করে রাখবেন। এবং একটা রিকোভারি ফোন নাম্বার কিংবা জিমেইল আইডি এড করবেন । তাহলে আপনার এই ফেচবুক আইডি হ্যাক থেকে নিরাপদ হবে। তার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দেই , তা হলো তোমাদের ফেচবুক আইডি পাসওয়ার্ড কারো সাথে শেয়ার করবে না । এবং এই পাসওয়ার্ড তোমাদের কথাও লিখে রাখতে হবে যাতে পরে আর ভুলে না যাও। আর কোন সহযোগিতার প্রয়োজন হলে আমার সঙ্গে যোগাযোগ করতে এখানে ক্লিক করুণ। এতক্ষন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর আরেকটা কথা না বললেই নয় । এরকম কিছুর পাসওয়ার্ড যদি তোমরা চেঞ্জ কিংবা রিকোভার করতে চাও তাহলে আমাকে কমেন্টে বলতে ভুলবে না কিন্তু । 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জিমেইল আইডি খোলার নিয়ম । খুব সহজেই তৈরি করুন আপনার নিজস্ব ইমেইল অ্যাকাউন্ট