কম্পিউটার বা ল্যাপটপে পাসওয়ার্ড সেট করার সহজ উপায় ও এর গুরুত্ব

তোমাদের যাদের কম্পিউটার কিংবা ল্যাপটপ আছে তাদের জন্য আজকের ব্লগ । তোমরা জান যে আমাদের কম্পিউটার কিংবা ল্যাপটপ এর মধ্যে অনেক ফাইল থাকে । সেগুলো নিরাপদ এ রাখতে আমাদের পাসওয়ার্ড সেট করতে হবে । তোমরা তো অনেকেই জান না যে কিভাবে পাসওয়ার্ড সেট করতে হয় । অনেকেই মনে করে পাসওয়ার্ড সেট করা অনেক কঠিন । কিন্তু আমার কৌশল অবলম্বন করলে তোমরা অনেক সহজে কম্পিউটার কিংবা ল্যাপটপ এ পাসওয়ার্ড সেট করতে পারবেন । 


কম্পিউটার বা ল্যাপটপে পাসওয়ার্ড সেট করার ধাপসমূহ:

আপনার উইন্ডোজ পিসি বা ল্যাপটপে পাসওয়ার্ড সেট করতে নিচের নিয়মগুলো ধারাবাহিকভাবে অনুসরণ করুন:

১. Settings: প্রথমে আপনার কম্পিউটারের স্টার্ট মেনু থেকে 'Settings'-এ ক্লিক করুন।                          ২. Accounts: সেটিংসে প্রবেশ করার পর 'Accounts' নামে একটি বাটন দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন।                                                                                                                                                        ৩. Sign-in options: বামদিকের মেনু থেকে 'Sign-in options' সিলেক্ট করুন।                                          ৪. Password: এরপর 'Password' বাটনে ক্লিক করুন।                                                                                  ৫. Add/Change Password: আপনার কম্পিউটারে আগে পাসওয়ার্ড না থাকলে সেখানে 'Add password' অপশন দেখাবে। আর আগে থেকে পাসওয়ার্ড দেওয়া থাকলে 'Change password' অপশন আসবে।

নতুন পাসওয়ার্ড সেট করার সময় অবশ্যই মনে রাখবেন, পাসওয়ার্ড যেন শক্তিশালী হয়। বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, সংখ্যা এবং স্পেশাল ক্যারেক্টার মিলিয়ে পাসওয়ার্ড তৈরি করুন। এরপর সেভ করলেই আপনার পিসি সুরক্ষিত হয়ে যাবে।

কেন পাসওয়ার্ড দেওয়া জরুরি? আপনার কম্পিউটারে ব্যক্তিগত অনেক তথ্য থাকে। পাসওয়ার্ড সেট করে রাখলে অন্য কেউ আপনার অনুমতি ছাড়া ফাইল অ্যাক্সেস করতে পারবে না, যা আপনার তথ্যকে সুরক্ষিত রাখে।

শেষ কথা:


আমি যেই পদ্ধতি তোমাদের শিখিয়ে দিয়েছি , সেই পদ্ধতি অবলম্বন করলে তোমরা সারাজিবন  মনে রাখতে পারবে এবং খুব সহজেই তোমাদের কম্পিউটার কিংবা ল্যাপটপ এ পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে। আর একটা কথা না বললেই নয়, আমার এই ব্লগটির জন্য যদি তোমাদের সামান্য তম উপকার ও হয় তাহলে আমার এই ব্লগ দয়া করে ফলো দিয়ে রাখিও । 

মন্তব্যসমূহ

  1. এই পোস্টটি আমার অনেক উপকারে এসেছে ভাইয়া । অনেক ধন্যবাদ ।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জিমেইল আইডি খোলার নিয়ম । খুব সহজেই তৈরি করুন আপনার নিজস্ব ইমেইল অ্যাকাউন্ট