Netis ওয়াই ফাই এর পাসওয়ার্ড চেঞ্জ ও এর গুরুত্ব
আসলামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো । আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি । আজ আমরা যে বিষয়ে আলোচনা করব তা হলো ওয়াই ফাই এর পাসওয়ার্ড চেঞ্জ করার নিয়ম জানার উপায়। আমাদের ওয়াই ফাই এর পাসওয়ার্ড চেঞ্জ করা খুবই গুরুত্বপূর্ণ । কারণ কেউ যদি আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ড জানে তাহলে সে আপনার ওয়াইফাই চুরি করে চালাবে। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এডমিন পাসওয়ার্ড । সেটা যদি কেউ জেনে নেই তাহলে আপনার ওয়াইফাই হ্যাক হয়ে যাবে । এবং আপনার ওয়াইফাই তার নিয়ন্ত্রনে চলে যাবে। এখন তাহলে কি করব? আদও কি কিছু করার আছে? উত্তর হলো হ্যা আছে। সবচেয়ে ভালো উপায় হলো পাসওয়ার্ড চেঞ্জ করে দেওয়া । কিন্তু কোন পাসওয়ার্ড চেঞ্জ করব? ওয়াইফাই কানেক্ট করার পাসওয়ার্ড নাকি এডমিন পাসওয়ার্ড । অবশ্যই আগে এডমিন পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। কারণ সেটা দিয়েই আপনার ওয়াইফাই লগইন করে তার নিয়ন্ত্রনে নিয়ে যায় । সেজন্য তোমাদের আগে এডমিন পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে!
ওয়াইফাই চেঞ্জ করার নিয়মঃ
১। প্রথমে আপনার ক্রোম ব্রাউজারে ঢুকবেন ।
২। এরপর গুগুলে লেখবেন Netis Router.
৩। তারপর সেইখানে আপনার পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন ।
৪। এরপরে আপনার রাউটারের " থ্রী ডট " এ ক্লিক করবেন ।
৫। তারপর "tools " অপশন এ ক্লিক করবেন ।
৬। তারপর সেখানে অনেকগুলো অপশন পাবেন । তার মধ্যে "Admin Password" নামে একটি অপশন পাবেন । সেখানে ক্লিক করুণ ।
৭। তারপর আপনার ওয়াইফাই এর পুরাতন এডমিন পাসওয়ার্ড দিবেন ।
৮। তারপর আপনি নতুন যেই পাসওয়ার্ড সেট করতে চান সেটা লেখে দিবেন । এবং "Confirm/Done" বাটনে ক্লিক করুণ ।
আপনার একটি নতুন পাসওয়ার্ড সেট হয়ে গেল । এখন আপানার যা করা উচিত সেটা হচ্ছে আপনার ওয়াইফাই এর কানেক্ট পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। তার আগে একটা ছোট্ট প্রশ্নঃ আপনারা কি আপনাদের ওয়াইফাই এর এডমিন পাসওয়ার্ড চেঞ্জ করেছেন ?
এখন দেখাবো কিভাবে ওয়াইফাই কানেক্ট পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়ঃ
ওয়াইফাই কানেক্ট পাসওয়ার্ড চেঞ্জ করার নিয়মঃ
১। আপনি আপনার দেওয়া নতুন পাসওয়ার্ড ব্যাবহার করে ওয়াইফাই লগইন করবেন।
২। তারপর আপনার ওয়াইফাই এর "Wireless Network" এ ক্লিক করবেন ।
৩। এরপর অনেক গুলো অপশন এর মধ্যে আপনি "WIFI Password" অপশন টি ক্লিক করবেন ।
৪। তারপর ওখানে যেই পাসওয়ার্ড টি লেখা আছে সেটা মুছে ফেলে কিংবা ডিলিট দিয়ে নতুন পাসওয়ার্ড সেট করতে হবে । এবং আপনার পাসওয়ার্ড চেঞ্জ করা সম্পূর্ণ করে ফেলেছেন ।
আমি যেই নিয়ম তোমাদের শিখিয়ে দিয়েছি সেটা হলো নিটিস ওয়াইফাই এর পাসওয়ার্ড চেঞ্জ করার নিয়ম । আমার ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ব্লগটি ফলো দিয়ে রাখবেন । এতক্ষন সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ ।

অনেক উপকার হলো ভাইয়া । আপনাকে অনেক ধন্যবাদ ।
উত্তরমুছুন